পড়ুয়াদের জন্য আসছে আপার আইডি, কেন এটি এত জরুরি!

ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় দেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চালু হয়েছে ‘আপার আইডি’ (APAAR ID)। ‘ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি’ নামক এই ডিজিটাল পরিচিতির মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের সারা জীবনের মার্কশিট, সার্টিফিকেট ও অন্যান্য শিক্ষাসংক্রান্ত নথিপত্র এক জায়গায় নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। এই ব্যবস্থার ফলে প্রয়োজনীয় নথিপত্র হারানোর ভয় দূর হওয়ার পাশাপাশি ভবিষ্যতে স্কুল-কলেজ পরিবর্তন বা চাকরির ক্ষেত্রে জরুরি কাগজপত্রের যাচাই প্রক্রিয়া দ্রুত ও ঝামেলাহীন হবে।

শিক্ষার্থীরা নিজেদের স্কুল বা কলেজের সহায়তায় প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে এই আইডি তৈরি করতে পারেন। এছাড়া ডিজিলকার (DigiLocker) প্ল্যাটফর্মে গিয়ে ‘অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট’ (ABC) অপশন ব্যবহার করে আধার ভেরিফিকেশনের মাধ্যমেও এই ইউনিক নম্বর পাওয়া সম্ভব। বর্তমানে এটি বাধ্যতামূলক না হলেও, ডিজিটাল শিক্ষাব্যবস্থায় অ্যাকাডেমিক প্রোফাইল সুরক্ষিত রাখতে এই আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *