মৌনীর বিচ্ছেদ ও সমকামিতার গুঞ্জন, সত্যিটা কী?

দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটার পর থেকেই বলিউড অভিনেত্রী মৌনী রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। অভিনেত্রী দিশা পটানীর সঙ্গে মৌনীর ঘনিষ্ঠ বন্ধুত্বকে কেন্দ্র করে নানা গুঞ্জন এবং মৌনীর যৌন অভিরুচি নিয়ে নেটমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন তথ্যে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। তবে সম্প্রতি এক পডকাস্টে মৌনী রায় নিজের বান্ধবীদের গুরুত্ব ও তাঁদের মানসিক সমর্থনের কথা তুলে ধরে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন। পাশাপাশি কানের মঞ্চ থেকেও তিনি নিন্দুকদের সমালোচনায় কান না দেওয়ার বার্তা দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌনীর প্রাক্তন স্বামী সূরজ নাম্বিয়ারও একটি বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তাঁদের বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই এবং মৌনীর বিরুদ্ধে খোরপোশ দাবির খবরটি সম্পূর্ণ মিথ্যা। প্রাক্তন স্ত্রীর সম্মান রক্ষার্থে সূরজের এই বার্তার পর সংশ্লিষ্ট মহল আশা করছে, দিশা পটানীকে জড়িয়ে চলা বিতর্ক ও তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত জল্পনার অবসান ঘটবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *