মোবাইল থাকলেই কেল্লাফতে! ঘরে বসেই করুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদন!

ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে করা যাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদন

কলকাতা: ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতে ইচ্ছুক মহিলারা এখন থেকে কোনো লাইনে না দাঁড়িয়েই ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনেই আবেদন করতে পারবেন। এর জন্য গুগল সার্চে গিয়ে ‘Annapurna bhandar online apply 2026’ লিখে সার্চ করে অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে। পোর্টালের ‘Citizen/ Family Login’ অপশন থেকে নিজের রাজ্য নির্বাচন করে সচল মোবাইল নম্বর ও ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনের মূল পৃষ্ঠায় যাওয়া যাবে। সেখানে পরিবারের কর্তার তথ্য, আধার নম্বর সহ প্রয়োজনীয় বিবরণ নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং ভোটার কার্ড বা আধার কার্ডের ছবি সরাসরি আপলোড করতে হবে। আবেদন করার সময় যে বক্সগুলোতে লাল রঙের তারকা চিহ্ন রয়েছে, সেগুলো পূরণ করা বাধ্যতামূলক।

সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য ডিবিটি (DBT) লিঙ্ক থাকা বাঞ্ছনীয়। এই লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন করতে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Customer’ অপশন থেকে ‘Bharat Aadhaar Seeding Enabler’ বিকল্পটি বেছে নিতে হবে। এরপর ‘Aadhaar Seeding/De-seeding’ অপশনে ক্লিক করে নিজের কার্ডের তথ্য প্রদান সাপেক্ষে ‘Fresh Seeding’ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। উল্লেখ্য, ডিবিটি লিঙ্ক না থাকলে অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য সরকারি প্রকল্পের অর্থ উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়বে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *