মেডিক্যাল অফিসার পদে ৪১ জনের বিশাল নিয়োগ, বেতন ৫৩ হাজার থেকে শুরু!

বর্তমান ডেস্কঃ

পশ্চিমবঙ্গের মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) মেডিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পুরসভাগুলিতে মোট ৪১টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.mscwb.org-এর মাধ্যমে আগামী ১১ মে, ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) পাশ হতে হবে এবং অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৭ বছর, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের একটি দুই স্তরীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। নির্বাচন পদ্ধতি এবং পরীক্ষার তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। কমিশন সূত্রে খবর, নির্বাচিত প্রার্থীরা পে-ম্যাট্রিক্স অনুযায়ী মাসিক ৫৩,১০০ টাকা থেকে ১,২৫,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

আবেদন ফি হিসেবে জেনারেল ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা এবং এসসি/এসটি প্রার্থীদের ৫০ টাকা (প্রসেসিং ফি) জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ এপ্রিল, ২০২৬ থেকে এবং আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১ মে, ২০২৬।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *