ডিলিটেশন বিল নিয়ে ক্ষোভের আগুনে উত্তপ্ত রাজনীতি, ব্যাকফুটে মমতা?

বর্তমান ডেস্কঃ

সংসদের তিনদিনের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলসহ তিনটি বিল পেশ করা হবে। এই অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সব সাংসদের উপস্থিতি নিশ্চিত করতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছিলেন। তবে দলীয় সূত্র অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে প্রচারের ব্যস্ততার কারণে তৃণমূলের পক্ষ থেকে সব সাংসদকে উপস্থিত থাকা সম্ভব নয়। দলটির পক্ষ থেকে এই বিশেষ অধিবেশনে ২০ জন সাংসদকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, মহিলা সংরক্ষণ বিলে সম্মতি থাকলেও ‘ডিলিমিটেশন বিল’ বা আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কংগ্রেস এই বিলের ভোটাভুটির জন্য হুইপ জারি করেছে এবং ডিএমকে সাংসদদের সবাইকে দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন এম কে স্ট্যালিন। আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে তামিলনাড়ুতে বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্ট্যালিন এবং আগামী কয়েকদিন রাজ্যের বাড়িতে কালো পতাকা ওড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া পূর্ব ও দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কায় ওড়িশা, অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশের নেতারাও এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *