মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বড় সাফল্য, অবশেষে জালে জাঙ্গিরের স্ত্রী!

ফলতার চর্চিত ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রীকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানা হামলার ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরই পুলিশের তৎপরতায় তাঁকে ধরা সম্ভব হয়েছে।

গত ১৬ মে জেলবন্দি জাহাঙ্গির খানকে ছিনিয়ে নিতে তাঁর স্ত্রীর নেতৃত্বেই ফলতা থানায় হামলার ছক কষা হয়েছিল। শতল কলসায় এলাকা থেকে অনুগামীদের নিয়ে থানার দিকে এগিয়ে আসার সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সিসিটিভি ফুটেজে মূল চক্রী হিসেবে জাহাঙ্গিরের স্ত্রীর নাম উঠে আসার পর ভারতীয় ন্যায় সংহিতার রাষ্ট্রবিরোধী ধারা ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *