অষ্টম বেতন কমিশনে বাম্পার চমক, বকেয়া টাকা কি পাবেন আপনি?
অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতায় তা বাস্তবায়নে কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিলম্ব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে পারে। নিয়ম অনুযায়ী, কমিশন যেদিনই কার্যকর হোক না কেন, তার আর্থিক সুবিধা ২০২৬ সালের শুরু থেকেই গণনা করা হবে। এর ফলে সরকারি কর্মচারীদের বকেয়া বা ‘এরিয়ার’ বাবদ এককালীন ৩.৬ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
নতুন বেতন কাঠামোয় ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৫ থেকে বাড়িয়ে ৩.৮৩ করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এই প্রস্তাব কার্যকর হলে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতার বকেয়া যুক্ত হয়ে বেতনের অংক বহুগুণ বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫১,৪৮০ টাকা অথবা ৬৯,০০০ টাকা পর্যন্ত করার দাবি উঠেছে। জাতীয় পরিষদের খসড়া কমিটি ও সরকারি নীতিনির্ধারকদের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে এবং আগামী ২৩ এপ্রিলের বৈঠকে নতুন বেতন কাঠামো ও এরিয়ার সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে।