ভিডিও পোস্ট করতেই ইউটিউবারের বাড়িতে চুরি!

সোশ্যাল মিডিয়ায় সোনা ও রুপোর গয়নার ভিডিও পোস্ট করার কয়েক দিনের মধ্যেই মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় খ্যাতনামা ইউটিউবার রচনা গুর্জরের বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, গভীর রাতে রচনার পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, সেই সুযোগে চোরেরা বাড়িতে প্রবেশ করে।

ঘটনায় নগদ টাকা, সোনার গয়না ও রুপোর সামগ্রীসহ লক্ষাধিক টাকার সম্পত্তি চুরি হয়েছে বলে জানা গেছে। চুরির এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *