বিরোধীদের লক্ষ্য করে ডিম ছোঁড়া রুখতে কঠোর হাইকোর্ট, জারি হলো নতুন গাইডলাইন!

রাজ্যে বিরোধী নেতাদের লক্ষ্য করে ডিম ছোঁড়া এবং রাজনৈতিক অশান্তির ঘটনা নিয়ে কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই ধরনের অনভিপ্রেত ঘটনা প্রতিরোধে পুলিশকে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য চেয়ে হলফনামা তলব করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুলাই ধার্য করা হয়েছে।

আদালতের নির্দেশে বলা হয়েছে, গত কয়েক দিনে রাজনৈতিক নেতাদের ওপর ঘটা ডিম ছোঁড়ার ঘটনাগুলির রিপোর্ট এবং এ পর্যন্ত দায়ের হওয়া সমস্ত এফআইআর-এর তথ্য সরকারকে জমা দিতে হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে পুলিশ কমিশনারকে সমস্ত থানার জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, শুনানিতে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতিতেই এ ধরনের ঘটনা ঘটছে এবং পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ ওঠে। তবে আদালত স্পষ্ট জানিয়েছে যে, সকলের জন্য মানবাধিকার নিশ্চিত করতে হবে এবং এ ব্যাপারে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *