বিয়ের আগেই বিচ্ছেদ, ধনুশ ও ম্রুণালের সম্পর্ক ভাঙল!
দক্ষিণী সুপারস্টার ধনুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে তাদের বিচ্ছেদের খবর সামনে এসেছে। ভক্তরা যখন এই জুটির বিয়ের অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই তাদের আলাদা হয়ে যাওয়ার এই খবরে বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
চলতি বছরের শুরু থেকেই এই দুই তারকার ঘনিষ্ঠতা ও সম্পর্কের গুঞ্জন জোরালো ছিল। ম্রুণালের সহ-অভিনেতার মন্তব্য এবং ধনুশের পরিবারের সঙ্গে অভিনেত্রীর অন্তরঙ্গতার কারণে তাদের বিয়ের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণার আগেই অজানা কারণে এই জুটি বিচ্ছেদের পথে হেঁটেছেন। এর আগে ২০২৪ সালে রজনীকান্তের কন্যা ঐশ্বর্যর সঙ্গে ধনুশের দীর্ঘ দুই দশকের দাম্পত্য জীবনের আইনি বিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এবং সাম্প্রতিক বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত ধনুশ কিংবা ম্রুণাল কেউই জনসমক্ষে কোনো মন্তব্য করেননি।