বিধাননগরে অরূপ বিশ্বাসকে দেখে বিক্ষোভ, লক্ষ্য করে ছোঁড়া হল ডিম!

আলিপুর আদালতে বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস

কলকাতা: যুবভারতীতে লিওনেল মেসির প্রদর্শনী ম্যাচ সংক্রান্ত অনিয়ম ও বিশৃঙ্খলার মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আলিপুর আদালতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় জেরা শেষে আলিপুর জজ কোর্টে এক আইনজীবীর চেম্বারে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে পচা ডিম ছোড়ার অভিযোগ ওঠে। উত্তেজিত জনতার তীব্র বিক্ষোভের মুখে দীর্ঘক্ষণ ওই চেম্বারের ভেতর আটকে থাকতে হয় প্রাক্তন মন্ত্রীকে।

এর আগে প্রদর্শনী ম্যাচ সংক্রান্ত মামলায় তিনবার পুলিশি সমন এড়ালেও, কলকাতা হাইকোর্টের আইনি রক্ষাকবচ পাওয়ার পর এদিন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। থানা থেকে বেরিয়ে তিনি আলিপুর আদালতে পৌঁছালে সেখানে থাকা স্থানীয় বাসিন্দা ও আইনজীবীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার খাতিরে অরূপ বিশ্বাস দ্রুত এক আইনজীবীর চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কড়া নিরাপত্তাবলয়ে তাঁকে উদ্ধার করে গন্তব্যে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *