কোটি কোটি টাকার সরকারি ধান কেলেঙ্কারি: কোথায় গেল চাল?
June 19, 2026
নদীয়ার একাধিক কিষাণ মান্ডিতে কৃষকদের নাম ও পরিচয়পত্র ব্যবহার করে কোটি কোটি টাকার সরকারি ধান কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ফড়েরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাজার থেকে ১৭০০ থেকে ১৮০০ টাকা কুইন্টাল দরে কেনা নিম্নমানের ধান সরকারি সহায়কমূল্যে অর্থাৎ ২৩৬৯ টাকা দরে বিক্রি করত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাক্রমে, পঞ্চায়েত প্রতিনিধি ও মধ্যস্বত্বভোগীদের যোগসাজশে এই দুর্নীতির বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।