বিচারপতির ছবি সামনে রেখে শ্মশানে বিভীষিকা, জামিন পেতে কোন অন্ধকার পথে হাঁটলেন যুবকরা?

ছত্তিশগড়ের বিলাসপুর জেলার দেওরি গ্রামের একটি শ্মশানে গভীর রাতে তন্ত্রসাধনার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। অভিযোগ, কারাবন্দি এক আত্মীয়কে জেলমুক্ত করার উদ্দেশ্যে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহার ছবি সামনে রেখে ওই যুবক ও তার সঙ্গীরা কালাজাদু করার চেষ্টা করছিলেন। স্থানীয় বাসিন্দাদের হাতে ঋষিকেশ কুমার নামে ওই যুবক ধরা পড়লেও তার অন্য তিন সহযোগী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, শ্মশান থেকে প্রধান বিচারপতির ছবিসহ মোট তিন ব্যক্তির ছবি, মৃত মাছ, লেবু, সিঁদুর ও নারকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করেছে যে, কারাবন্দি আত্মীয়ের জামিনের জন্য তারা সোশ্যাল মিডিয়ায় এক তান্ত্রিকের পরামর্শ নিয়েছিলেন এবং সেই তান্ত্রিকের নির্দেশেই বিচারপতির ছবি ব্যবহার করে এই তন্ত্রসাধনা করা হচ্ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *