বাঘ-সিংহের খাবারে কড়া নজরদারি, বড় পদক্ষেপ বনদপ্তরের!
August 9, 2026
আলিপুর ও দার্জিলিং চিড়িয়াখানাসহ রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ও ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের পশুপাখিদের খাদ্য সরবরাহ ও ডায়েট চার্ট পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ সফটওয়্যার চালু করতে চলেছে বনদপ্তর। এই ব্যবস্থার মাধ্যমে বন্যপ্রাণী দত্তক নেওয়া অভিভাবকরা এখন থেকে সরাসরি পশুপাখিদের খাদ্যাভ্যাস ও খাদ্য সরবরাহের প্রক্রিয়ার ওপর নজরদারি চালাতে পারবেন। অরণ্য ভবনে বসে কিংবা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষও এখন এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন।
বনদপ্তরের এই উদ্যোগের ফলে চিড়িয়াখানার আবাসিকদের খাদ্য বরাদ্দ নিয়ে অতীতে ওঠা দুর্নীতির অভিযোগ অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। পশুপাখিদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে এই কঠোর নজরদারি ব্যবস্থাকে বন্যপ্রাণীপ্রেমী ও দত্তক নেওয়া অভিভাবকরা স্বাগত জানিয়েছেন।