বার্নল-বোরোলিন পোস্ট নিয়ে তুলকালাম, সিইও-র ধমকে পিছু হঠলেন ডিইও!

বর্তমান ডেস্কঃ

দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হওয়া বিতর্ক মোকাবিলায় হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। ‘বার্নল’ ও ‘বোরোলিন’ সংক্রান্ত ওই বিতর্কিত পোস্টটির মাধ্যমে রাজনৈতিক শ্লেষ ছড়ানোর অভিযোগ ওঠার পর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়ালের নির্দেশে তা সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট আধিকারিকের কাছে লিখিত রিপোর্ট তলব করেন সিইও। পরবর্তীতে ওই আধিকারিক দুঃখ প্রকাশ করে জানান, কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। তবে এই ধরনের পোস্ট নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে—এমন আশঙ্কায় ওই আধিকারিককে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *