বাংলার SIR মামলায় ঐতিহাসিক রায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে কি বদলাবে পরিস্থিতি?

বর্তমান ডেস্কঃ

এসআইআর মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের, ভোট দিতে পারবেন ট্রাইব্যুনালে নাম নথিভুক্তরা

নয়া দিল্লি: বাংলার এসআইআর (SIR) মামলায় বড়সড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটাধিকারের দাবিতে রাজ্য সরকারের আর্জি ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হওয়া শুনানির পর শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দেয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ায় ট্রাইব্যুনালে নাম উঠলেও আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা এই রায়ের মাধ্যমে দূর হলো।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ট্রাইব্যুনাল ২১ বা ২৭ এপ্রিলের মধ্যে কোনো সিদ্ধান্ত নিলে তা কার্যকর করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে সম্পূরক সংশোধিত ভোটার তালিকা (supplementary revised electoral roll) প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত। এর ফলে ট্রাইব্যুনালের রায়ে নাম নথিভুক্ত হওয়া ভোটাররা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *