বাইক পার্কিং নিয়ে বচসা, প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন মহিলা!

দক্ষিণ-পশ্চিম দিল্লির বিন্দাপুর এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে বচসার জেরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। শনিবার ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহতের নাম আরতি (৩২) এবং হামলায় তাঁর স্বামী ভিকি গুরুতর আহত হয়েছেন। প্রকাশ্য রাস্তায় ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানায়, মোটরসাইকেল পার্কিং নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ওই দম্পতির বিবাদ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত এক নাবালক পলাতক রয়েছে এবং তাকে ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *