খাতায় বরাদ্দ হলেও ক্যানিংয়ে গরিবের আবাসের টাকা খেল ‘তৃণমূলের ভূত’!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি নথিতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার তথ্য থাকলেও, বাস্তবে দিনমজুর জাহাঙ্গির লস্কর কোনো টাকা পাননি বলে অভিযোগ। গত ১১ জুন ব্লক আধিকারিক ও বিএলও পরিদর্শনে এসে বিষয়টি জানালে প্রতারণার বিষয়টি সামনে আসে। উপভোক্তার অভিযোগ, তাঁর অজান্তেই নথি ব্যবহার করে অন্য একটি ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি প্রকল্পের এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী দল বিজেপি। নিজের হকের টাকা উদ্ধার ও ঘটনার তদন্ত চেয়ে জাহাঙ্গির লস্কর ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে সরকারি ব্যবস্থার ফাঁকফোকর ও আধিকারিকদের যোগসাজশে নথি জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ফলে পঞ্চায়েত স্তরে আবাস যোজনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *