বাংলার উন্নয়নে এডিবির বিরাট প্রস্তাব, বদলে যাবে পরিকাঠামো!

রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও শিল্পায়নে গতি আনতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য সরকার। নতুন বাজেট পেশের পরের দিন নবান্নে আয়োজিত এই বৈঠকে শিল্প করিডর, পর্যটন, গণপরিবহণ এবং লজিস্টিক হাব তৈরির মতো একাধিক ক্ষেত্রে আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে মূলত শিল্পায়নের পথ সুগম করার ওপর জোর দেওয়া হয়েছে।

এডিবির পক্ষ থেকে রাজ্যে চারটি ‘সিটি ইকোনোমিক রিজিয়ন’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা-ডানকুনি-দুর্গাপুর-আসানসোল ম্যানুফ্যাকচারিং করিডর, হলদিয়া ও খড়গপুরে শিল্প করিডর এবং শিলিগুড়ি ও জলপাইগুড়িতে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ করিডর তৈরির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। লজিস্টিক হাব নির্মাণ, পরিবেশবান্ধব ইলেকট্রিক বাসের প্রসার এবং সস্তার আবাসন প্রকল্পের মতো বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রস্তাবগুলি বর্তমানে পর্যালোচনার স্তরে রয়েছে এবং খুব শীঘ্রই তা চুড়ান্ত অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *