প্রধানমন্ত্রীর প্রশংসায় তোপের মুখে মাধবন, নেটপাড়ায় জুটল ‘মেরুদণ্ডহীন’ তকমা!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা একটি পুরনো মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা আর মাধবন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হওয়া ওই ভিডিওতে মাধবনকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী খুব কম ঘুমান এবং দিনের অধিকাংশ সময় তিনি দেশের উন্নয়নের চিন্তায় কাজ করে চলেছেন। অভিনেতার এই প্রশংসাসূচক বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

মাধবনের এই মন্তব্যের জেরে নেটিজেনদের একাংশ তাঁকে তীব্র কটাক্ষ করেছেন। সমালোচকরা অভিনেতাকে ‘তোষামোদকারী’ ও ‘মেরুদণ্ডহীন’ বলে আক্রমণ করেছেন এবং জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে রাজনৈতিক নেতার এমন প্রকাশ্য প্রশংসা থেকে তাঁর বিরত থাকা উচিত ছিল বলে মত প্রকাশ করেছেন। তবে বিতর্কের পাশাপাশি অনেকে অভিনেতার পাশেও দাঁড়িয়েছেন; তাঁদের মতে, গণতান্ত্রিক দেশে যে কারও ব্যক্তিগত মত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সুনীল শেট্টিও প্রধানমন্ত্রীর প্রশংসা করে একইভাবে সমালোচনার মুখে পড়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *