প্যালেস্তিনীয় বন্দিদের ওপর পৈশাচিক নির্যাতন! স্তব্ধ বিশ্ববাসী!
আল জাজিরার সম্প্রতি প্রকাশিত ‘বডিজ অফ এভিডেন্স: ইসরায়েল’স ডার্কেস্ট ওয়েপন’ শীর্ষক তথ্যচিত্রে ইজরায়েলের কারাগারে প্যালেস্তিনীয় বন্দিদের ওপর অকথ্য যৌন নির্যাতন ও ধর্ষণের ভয়াবহ তথ্য উঠে এসেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বন্দিদের ওপর এ ধরনের শারীরিক ও যৌন নির্যাতনের হার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইজরায়েলি সেনা ও মহিলা কারারক্ষীদের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
ভুক্তভোগী আল-বাকরি ও জব নামের দুই প্যালেস্তিনীয় যুবক জানিয়েছেন, বন্দিদের চোখ ও হাত-পা বেঁধে নগ্ন করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পাশবিক নির্যাতন চালানো হতো, যেখানে মহিলা কারারক্ষীরাও সক্রিয়ভাবে অংশ নিত এবং সেই দৃশ্যের ভিডিও রেকর্ড করত। এছাড়া, বন্দিদের ওপর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া ও যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার মতো বর্বরোচিত ঘটনাও ঘটেছে। রাজনৈতিক মদতপুষ্ট এই বিচারহীনতার সংস্কৃতিতে ২০২৪ সালের জুলাই মাসে গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এলেও কট্টরপন্থী আইনপ্রণেতাদের চাপে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। এই পরিস্থিতিতে, যুদ্ধাপরাধ ও যৌন হিংসার অভিযোগে ২০২৫ সালের মার্চ মাসে রাষ্ট্রসংঘ ইজরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে।