তহবিল মুক্ত নিয়ে ইরানকে চরম বার্তা দিলেন ট্রাম্প!
June 23, 2026
ইরানের বাজেয়াপ্ত তহবিল মুক্ত করা এবং তা ব্যবহারের শর্ত নিয়ে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে বা যথাযথ আচরণ না করে, তবে তেহরানকে এর গুরুতর পরিণাম ভোগ করতে হবে।
আমেরিকার পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল যে, নিষেধাজ্ঞার ফলে মুক্ত হওয়া ওই তহবিল ইরান শুধুমাত্র আমেরিকার কাছ থেকে খাদ্যসামগ্রী কেনার কাজেই ব্যবহার করতে পারবে। অন্য কোনো খাতে এই অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। তবে তেহরান এই শর্ত মানতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে উভয় দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।