পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে বাঙালি আবেগে বার্তা মোদীর!

শনিবার তারকেশ্বরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের ইতিহাস ও ভৌগোলিক অস্তিত্ব রক্ষায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, ভারত বিভাজনের সময় বাঙালি নিজেদের মাতৃভূমি খণ্ডিত হতে দেখলেও নিজস্ব পরিচয় ও অস্মিতা রক্ষা করেছে। ১৯৪৬-৪৭ সালের সেই প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তৎকালীন সময়ে যখন বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছিল, তখন কংগ্রেস নেতৃত্ব সেই লড়াই থেকে সরে এলেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্ব এবং ‘হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট’-এর ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে থাকতে সক্ষম হয়েছে।

১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় ভোটের মাধ্যমে পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে এখন এই দিনটিকে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কলকাতায় ড. মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন এবং তাঁর পৈতৃক ভিটেয় লাইব্রেরি ও স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০ জুনের এই উদযাপন একদিকে যেমন ড. মুখোপাধ্যায়ের অবদানকে স্বীকৃতি দিচ্ছে, তেমনি রাজ্যে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আদর্শগত বিতর্কের ক্ষেত্রকেও প্রসারিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *