পর্ন দেখিয়ে জঘন্য যৌন নিগ্রহ, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

আহমেদাবাদে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার এক গৃহবধূ অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তাঁর স্বামী জোর করে পর্নোগ্রাফি দেখিয়ে অমানবিক যৌন নির্যাতন চালাতেন এবং অনিচ্ছা সত্ত্বেও বিকৃত যৌনমিলনে বাধ্য করতেন। এছাড়া গর্ভাবস্থায় থাকা অবস্থায় তাঁকে ভারী কাজ করানো, গর্ভপাতের জন্য চাপ দেওয়া এবং ডিভোর্সের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে।

তদন্তে জানা গেছে, ২০১১ সালে বিয়ের ১৫ দিনের মাথায় তরুণী জানতে পারেন যে তাঁর স্বামী প্রথম বিয়ের তথ্য এবং সন্তান হওয়ার কথা গোপন রেখেছিলেন। এরপর থেকে স্বামীর অশ্লীল ভিডিও কলে লিপ্ত হওয়া এবং শাশুড়ি ও দেওরের ক্রমাগত হেনস্থা অসহনীয় হয়ে ওঠে। তিন কন্যাসন্তানের জন্মের পর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ায় এবং প্রাণনাশের হুমকি পেয়ে ওই নারী আহমেদাবাদের মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *