পর্দায় নয়, বাস্তবের ‘মসিহা’ দেব! মৃত টেকনিশিয়ানের অনাথ ছেলের স্বপ্নপূরণে পাশে অভিনেতা।

বর্তমান ডেস্কঃ

২০২১ সালে শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট রাজু মণ্ডলের পরিবারের পাশে দাঁড়ালেন টলিউড তারকা ও সাংসদ দেব। তাঁর উদ্যোগে ‘সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন’-এর মাধ্যমে রাজুর পরিবারের হাতে ২ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। এছাড়া রাজুর সন্তান রিশানের পড়াশোনার জন্য মাসিক ২,৫০০ টাকা অনুদান এবং প্রতি বছর বইপত্র ও ভর্তি ফি বাবদ যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছে দেবের সহযোগী সংস্থা।

ইন্ডাস্ট্রির ব্যক্তিগত বিতর্ক বা কোন্দলের ঊর্ধ্বে উঠে সর্বদা টেকনিশিয়ানদের পাশে থাকার বার্তা দিয়েছেন দেব। সম্প্রতি ডিরেক্টর্স গিল্ড ও ফেডারেশনের দ্বন্দ্বের আবহে এবং আইনি জটিলতার মধ্যেও তিনি নিয়মিত ইন্ডাস্ট্রির জটিলতা নিরসনে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাঁর এই মানবিক উদ্যোগ টলিপাড়ায় টেকনিশিয়ানদের কাছে তাঁকে এক নির্ভরযোগ্য অভিভাবকের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *