নার্সদের রুমে স্পাই ক্যামেরা! চিকিৎসক গ্রেপ্তার, উত্তাল ইটাহার স্বাস্থ্যকেন্দ্র

উত্তর দিনাজপুরের ইটাহারে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের নার্সদের চেঞ্জিং রুমে স্পাই ক্যামেরা বসানোর অভিযোগে বিশ্বজিৎ ঘোষ নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ জুন চেঞ্জিং রুমে একটি সন্দেহজনক পেন ক্যামেরা পাওয়ার পরই এই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেন নার্সরা।

ঘটনার সূত্রপাত হয় যখন এক নার্স চেঞ্জিং রুমে একটি পেন থেকে নীল আলো জ্বলতে দেখেন। অভিযুক্ত চিকিৎসক সেই পেনটি নিজের বলে দাবি করলেও পরবর্তী তদন্তে সেটি ‘পেন ক্যামেরা’ হিসেবে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে চিকিৎসকের সন্দেহভাজন গতিবিধি ধরা পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। রায়গঞ্জ পুলিশ জেলা প্রশাসন জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার গভীরে যেতে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙা অবস্থায় স্পাই ক্যামেরাটি উদ্ধার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *