তৃণমূলের দাপট শেষ, রঘুনাথপুরে হুঙ্কার মিঠুন চক্রবর্তীর!

বর্তমান ডেস্কঃ

পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মামনি বাউরির সমর্থনে আজ এক বিশাল রোড শো করলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রঘুনাথপুরের নতুন বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রচারের পাশাপাশি মিঠুন চক্রবর্তীর বিভিন্ন মন্তব্যে রঘুনাথপুরের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, “তৃণমূলের আর মূল থাকবে না, পড়ে থাকবে শুধু ঘাস। আর হাওয়া এলে ঘাসের কী অবস্থা হয়, তা সবার জানা।” এছাড়া মুখ্যমন্ত্রীর ‘নাকা চেকিং’ সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্যকে তিনি সরাসরি ‘জোকস’ বা কৌতুক বলে অভিহিত করেন। বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশের পাশাপাশি মিঠুন চক্রবর্তী পুনরায় জানান, দল চাইলে তিনি মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *