চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি কি পেলেন অভিষেক?
June 25, 2026
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। তবে আদালত জানিয়েছে, এই বিষয়ে আগামী সোমবার পুনরায় আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি রক্ষাকবচ দিয়েছিল আদালত। সেই রক্ষাকবচের শর্ত হিসেবে তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আগামী জুলাই-অগস্ট মাস নাগাদ চিকিৎসার প্রয়োজনে সেই শর্ত শিথিল করতেই আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।