তৃণমূলের অন্দরে এবার বড় ভাঙন, চাপে মমতা!

রাজ্য রাজনীতিতে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। মঙ্গলবার কলকাতার আঞ্চলিক নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে তারা দলের নতুন জাতীয় কমিটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছে। বিক্ষুব্ধ শিবিরের দাবি, দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক ও জনপ্রতিনিধিদের সমর্থন তাদের দিকেই রয়েছে এবং তারাই প্রকৃত রাজনৈতিক উত্তরাধিকারী বা ‘আসল তৃণমূল’ হিসেবে গণ্য হওয়ার দাবিদার।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অরূপ রায়, সন্দীপন সাহা, জাভেদ খান এবং আখরুজ্জামানের মতো নেতারা এদিন কমিশনের দপ্তরে উপস্থিত ছিলেন। ঋতব্রত জানান, দলের গঠনতন্ত্র মেনেই বিশেষ অধিবেশনের মাধ্যমে নতুন জাতীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যার প্রতিলিপি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতাতেও জমা দেওয়া হয়েছে। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, যেহেতু তাঁরাই মূল সংগঠন, তাই আলাদা করে স্বীকৃতি বা প্রতীকের দাবি জানানোর কোনো অবকাশ নেই। বর্তমানে দলের নাম ও প্রতীকের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘাতের বিষয়টি নির্বাচন কমিশনের আইনি পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *