টি-২০ বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ! বিসিবি প্রধানের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল – বর্তমান নিউজ
২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিপরীতমুখী অবস্থান প্রকাশ্যে এসেছে। আসিফ নজরুল এই সিদ্ধান্তকে বোর্ড ও ক্রিকেটারদের ‘স্বার্থত্যাগ’ হিসেবে দাবি করলেও, বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়েছেন যে এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত ছিল। আমিনুল ইসলাম বুলবুল জানান, ব্যক্তিগতভাবে খারাপ লাগলেও সরকারের অবস্থানকে সমর্থন করা ছাড়া তাঁর কোনো উপায় ছিল না।
ভারতকে নিয়ে দুই পক্ষের বক্তব্যেও বৈপরীত্য দেখা গেছে। নিরাপত্তার অজুহাতে দল না পাঠানোর কথা সরকার বললেও, বুলবুল দাবি করেছেন যে ভারতসহ অন্য দেশগুলো বাংলাদেশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল। আইসিসি-র সভায় ভারতের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও জানান, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সংকট কাটাতে বিসিসিআই এবং বিসিবি উভয়েই আগ্রহী।