‘জি রাম জি’ প্রকল্পে মিলবে ১২৫ দিনের কাজ, জেনে নিন আবেদনের নিয়ম!

আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান’

কলকাতা: সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আগামী ১ জুলাই, বুধবার থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান’ (ভিবি জি রাম জি)। পঞ্চায়েত দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই প্রকল্পের সূচনার কথা জানানো হয়েছে। পুরোনো মনরেগা প্রকল্পের পরিবর্তে এই নতুন প্রকল্পে গ্রামীণ কর্মীরা বছরে ১২৫ দিন কাজ করার সুযোগ পাবেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ২.৫৬ কোটি জব কার্ড হোল্ডার সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রকল্পের মোট খরচের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্র সরকার এবং ৪০ শতাংশ বহন করবে রাজ্য সরকার। প্রথম অর্থবর্ষে মোট ১৪,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ৮,৫০৮ কোটি টাকা কেন্দ্রের এবং ৫,৬৭২ কোটি টাকা রাজ্যের অংশ। বরাদ্দের ৬০ শতাংশ অর্থ কর্মীদের পারিশ্রমিক মেটাতে এবং বাকি ৪০ শতাংশ আনুষঙ্গিক কাজে ব্যয় হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নথিপত্র ও পরিচয় যাচাই বাধ্যতামূলক। বিশেষ নিবিড় সংশোধনে (SIR) যাদের নাম বাদ পড়েছে, এমন প্রায় ২৭ লক্ষ মানুষ আপাতত এই প্রকল্পের বাইরে থাকবেন। প্রশাসনিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *