গ্যাস সিলিন্ডার এখন হাতের মুঠোয়, ট্র্যাক করবেন যেভাবে!

মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়ায় সাধারণ মানুষ বর্তমানে চরম গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছেন। গ্যাস সিলিন্ডারের ডেলিভারি সময় নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া তীব্র উৎকণ্ঠা নিরসনে এখন ঘরে বসেই লাইভ লোকেশন ও সম্ভাব্য ডেলিভারির সময় জানার সুবিধা চালু হয়েছে। গ্রাহকরা এখন মোবাইল ফোন ব্যবহার করেই সিলিন্ডার বুকিংয়ের সর্বশেষ আপডেট জানতে পারবেন।

স্মার্টফোন ব্যবহারকারীরা সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইন করে ‘ট্র্যাক অর্ডার’ অপশনের মাধ্যমে সিলিন্ডারের বর্তমান অবস্থান ট্র্যাক করতে পারবেন। যারা ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত নন, তারা সাধারণ এসএমএস পরিষেবার মাধ্যমেও এই তথ্য পেতে পারেন। ইনডেন গ্রাহকদের 7718955555 নম্বরে ‘REFILL’, ভারত গ্যাস গ্রাহকদের 7715012345 নম্বরে ‘LPG’ এবং এইচপি গ্যাস গ্রাহকদের 7903105555 নম্বরে ‘HPGAS’ লিখে পাঠিয়ে গ্যাস সিলিন্ডারের ডেলিভারি সংক্রান্ত তথ্য জানা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *