গর্ভবতী হলেই অ্যাকাউন্টে ঢুকবে ২১ হাজার টাকা, মহিলাদের জন্য দারুণ সুখবর!
June 21, 2026
আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রসূতি মা ও সদ্যোজাত শিশুর পুষ্টি নিশ্চিত করা এবং সুস্থতা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই প্রকল্পের ফলে প্রসূতিদের চিকিৎসার খরচ ও আর্থিক চাপ অনেকাংশে লাঘব হবে।
দেশের দুঃস্থ পরিবারের হবু মায়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই এককালীন অর্থ পেতে যোগ্য আবেদনকারীদের কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গৃহীত হওয়ার পর টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আবেদনের শর্তাবলি এবং বিস্তারিত তথ্যের জন্য সরকারি নির্দেশিকা বা অফিসিয়াল পোর্টাল অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।