এয়ারপোর্টস অথরিটিতে কনসালটেন্ট পদে নিয়োগ, জেনে নিন আবেদনের নিয়ম

এয়ারপোর্টস অথরিটিতে কনসালটেন্ট পদে নিয়োগ, জেনে নিন আবেদনের নিয়ম

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের (AAI) অধীনে দেশের বিভিন্ন বিমানবন্দরে কনসালটেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৩৯টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। গোয়া, পুনে, পূর্ণিয়া, পোর্ট ব্লেয়ার, দারভাঙ্গা এবং কানপুর বিমানবন্দরের জন্য এই নিয়োগ করা হচ্ছে। আগ্রহী ও যোগ্য অবসরপ্রাপ্ত শর্ট সার্ভিস কমিশনড অফিসাররা আগামী ১১ নভেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আবেদনকারীদের অবশ্যই ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা কোস্ট গার্ড থেকে অবসরপ্রাপ্ত শর্ট সার্ভিস কমিশনড অফিসার হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রির পাশাপাশি বেসিক এটিসি কোর্স সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। এছাড়া জয়েন্ট ইউজার ডিফেন্স এয়ারফিল্ডে অন্তত ১ বছরসহ মোট ৫ বছরের এটিসি ডিউটির অভিজ্ঞতা থাকা আবশ্যক। আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে এবং অবসরের তারিখ থেকে আবেদনের ব্যবধান ৬ বছরের বেশি হওয়া চলবে না।

নিয়োগপ্রাপ্তদের মাসিক পারিশ্রমিক ডি ও পি টি-র নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে। মূল বেতন থেকে বেসিক পেনশন বাদ দিয়ে অবশিষ্ট অঙ্ক মাসিক বেতন হিসেবে গণ্য হবে। এই পদে কোনো বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে না, তবে যাতায়াত ভাতা প্রদান করা হবে। চুক্তির মেয়াদ বাড়লেও ৫৫ বছর বয়সের পর কোনো কনসালটেন্ট বহাল থাকতে পারবেন না।

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্ব-স্বাক্ষরিত কপি সংযুক্ত করতে হবে। সব নথিপত্র একত্রিত করে একটি পিডিএফ ফাইল তৈরি করে ১১ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে chqrectt@aai.aero এই ইমেল ঠিকানায় পাঠাতে হবে। ইমেল ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না। সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ ও সময় ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *