উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, ইএম বাইপাসে তীব্র যানজট
November 11, 2026

মঙ্গলবার রাতে উল্টোডাঙা উড়ালপুলে একটি দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে উড়ালপুলে ওঠার সময় একটি চারচাকা গাড়ির ওপর আচমকাই ভেঙে পড়ে উড়ালপুলের হাইটবারটি। এই ঘটনার জেরে উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
হাইটবার ভেঙে পড়ার ফলে ইএম বাইপাস সংলগ্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে ভেঙে পড়া হাইটবারটি সরানোর কাজ শুরু হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
কালীপুজো ও ভাইফোঁটার আবহে রাস্তাঘাটে এমনিতেই ভিড় রয়েছে। তার ওপর উড়ালপুলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে।