উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, স্তব্ধ যান চলাচল

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, স্তব্ধ যান চলাচল

মঙ্গলবার রাতে উল্টোডাঙা উড়ালপুলে একটি দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে উড়ালপুলে ওঠার সময় একটি চারচাকা গাড়ির ওপর আচমকাই ভেঙে পড়ে ফ্লাইওভারের হাইটবারটি। এই ঘটনার জেরে উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

হাইটবার ভেঙে পড়ার ঘটনায় ইএম বাইপাসে তীব্র যানজট তৈরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে ভেঙে পড়া হাইটবারটি সরানোর কাজ শুরু হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন।

কালীপুজো ও ভাইফোঁটার আবহে রাস্তাঘাটে এমনিতেই ভিড় রয়েছে। এই পরিস্থিতিতে উড়ালপুলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *