উচ্ছেদ অভিযানে চা-খাবারের খরচ ৪৬ লক্ষ! রাজকোট পুরসভার দুর্নীতির পর্দাফাঁস

গুজরাটের রাজকোটে একটি সরকারি উচ্ছেদ অভিযানের খাবার খরচের বিল প্রকাশ্যে আসতেই বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশন জাঙ্গলেশ্বর এলাকায় অজি নদীর তীরে প্রায় ১৪০০টি অবৈধ নির্মাণ ভাঙার কাজে তিন দিনের এই অভিযান পরিচালনা করে। নিয়ম অনুযায়ী এই কাজের ব্যয়ভার ৪৮ লক্ষ ৩১ হাজার টাকা দেখানো হলেও, এর মধ্যে খাবারের বিল বাবদ প্রায় ২৭ লক্ষ ২০ হাজার টাকা খরচের খতিয়ান নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

হিসাব অনুযায়ী, তিন দিনে ২১,৩১০ কাপ চা এবং অগণিত বিস্কুট ও জলখাবারের পেছনে ৬ লক্ষ ৩০ হাজার টাকারও বেশি ব্যয় দেখানো হয়েছে। এছাড়া ১৩,৩৯০ প্লেট লাঞ্চ প্যাকেট ও অন্যান্য খাবার বাবদ খরচ হয়েছে ২৭ লক্ষ ২০ হাজার টাকা। এই অস্বাভাবিক খরচের বহর দেখে রাজকোট পুরসভার স্ট্যান্ডিং কমিটি প্রাথমিকভাবে বিলটি স্থগিত রেখেছে এবং পুর-কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা তলব করেছে। অন্যদিকে, বিষয়টিকে কেন্দ্র করে কংগ্রেস পুরসভার বিরুদ্ধে বড় ধরনের আর্থিক জালিয়াতির অভিযোগ তুলে ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *