ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা কাড়ল মার্কিন সেনেট, ঐতিহাসিক নজির!
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা হারাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ ঝুঁকি এড়াতে ও প্রেসিডেন্টের যুদ্ধকালীন ক্ষমতা সীমিত করতে মার্কিন সেনেটে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়েছে। ট্রাম্পের আগ্রাসী মনোভাবের পরিপ্রেক্ষিতে নেওয়া এই পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির পাশাপাশি খোদ রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন সেনেটরও সমর্থন দিয়েছেন, যা ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্তৃত্বের ওপর বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিল পাসের ফলে এখন থেকে যেকোনো বড় সামরিক অভিযান বা যুদ্ধ শুরুর আগে মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হতে পারে। এর মাধ্যমে প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত গ্রহণের পথ অনেকটাই রুদ্ধ হলো। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কা সাময়িকভাবে হ্রাস পাবে এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে মার্কিন আইনসভার নিয়ন্ত্রণ আরও জোরালো হবে।