আধার কার্ড বয়সের চূড়ান্ত প্রমাণ নয়, জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

আধার কার্ড বয়সের চূড়ান্ত প্রমাণ নয়, জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

বয়স নির্ধারণের ক্ষেত্রে আধার কার্ডকে চূড়ান্ত প্রমাণ হিসেবে মানতে নারাজ মধ্যপ্রদেশ হাই কোর্ট। একটি মামলার শুনানিতে বিচারপতি অমিত শেঠের পর্যবেক্ষণ, আধার কার্ড মূলত পরিচয় নির্ধারণকারী নথি, বয়সের অকাট্য প্রমাণ নয়। আদালত স্পষ্ট জানিয়েছে, শারীরিক মূল্যায়নের ভিত্তিতে তৈরি ময়নাতদন্তের রিপোর্ট বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ডের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে মধ্যপ্রদেশে এক কিশোরের পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে। মোটর অ্যাক্সিডেন্ট্‌স ক্লেম ট্রাইবুনাল বিমা সংস্থাকে ৫.৪৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে কিশোরের বয়স নিয়ে বিমা সংস্থা ও পরিবারের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। আধার কার্ডে বয়স ১৪ বছর থাকলেও, ময়নাতদন্তের রিপোর্টে তা ১৩ বছর উল্লেখ করা হয়েছিল। বিমা সংস্থা ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই ক্ষতিপূরণ নির্ধারণের সওয়াল করে।

বিচারপতি বিমা সংস্থার যুক্তি মেনে নিয়ে জানান, চিকিৎসকদের মতামত ও শারীরিক মূল্যায়ন বয়স নির্ধারণে বেশি গুরুত্বপূর্ণ। তবে ট্রাইবুনালের আগের নির্দেশ সংশোধন করে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৮ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা করেছে আদালত। এর মধ্যে মূল ক্ষতিপূরণ ছাড়াও বাবা-মায়ের জন্য অতিরিক্ত অর্থ, শেষকৃত্যের খরচ ও সম্পত্তির ক্ষতির বাবদ অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। হাই কোর্টের এই রায় বয়স সংক্রান্ত আইনি নথির গুরুত্বের ক্ষেত্রে এক নতুন নজির তৈরি করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *