অপারেশন সিঁদুরে শহিদ ৬ ভারতীয় সেনার নামের তালিকা প্রকাশ!

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তির পর মিশনে শহিদ হওয়া ছয় ভারতীয় সেনাকর্মীর নাম ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল কেন্দ্র। ‘আর্মি ওয়ার মেমোরিয়াল’-এর সরকারি ওয়েবসাইটে থ্রি-ডি ওয়ালের মাধ্যমে এই বীর জওয়ানদের আত্মত্যাগের বিবরণ ও নাম প্রকাশ করা হয়েছে। সরকারি তালিকার ২০২৫ শাখার আওতায় থাকা এই ছয় শহিদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনার সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে টিআরএফ-এর জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে ভারত এই অভিযান পরিচালনা করেছিল। এর প্রতিক্রিয়ায় ৭ মে ভোররাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সফল সামরিক অভিযানে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। পরবর্তীতে পালটা হামলার প্রচেষ্টার জবাবে ভারত পাকিস্তানের ১১টি বায়ু সেনাঘাঁটি ধ্বংস করে, যাতে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা নিহত হয়। এই অভিযানের তীব্রতায় পাকিস্তান যুদ্ধবিরতির আবেদন জানালে ভারত তা গ্রহণ করে, যা সন্ত্রাস দমনে ভারতের কঠোর অবস্থানের বার্তা বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *