মেয়ের ভালোবাসায় যমের দুয়ার থেকে ফেরা! তারাতলার দুর্ঘটনায় অলৌকিক ভাবে বাঁচলেন বাবা

কলকাতা: তারাতলার একটি নির্মীয়মাণ গোডাউন ধসে পড়ার ঘটনায় মৃত্যুকে খুব কাছ থেকে এড়িয়ে ফিরে এলেন জগদ্দলের বাসিন্দা ধর্মেন্দ্র চৌধুরী। বুধবার ভোরে ওই গোডাউনের ঢালাইয়ের কাজের জন্য যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু বাড়ির পাঁচ বছরের মেয়ের আবদারে শেষ মুহূর্তে তিনি কাজে না যাওয়ার সিদ্ধান্ত নেন। যে দুর্ঘটনা কেড়ে নিয়েছে ১৫ জন শ্রমিকের প্রাণ, সেই ভয়াবহ পরিস্থিতির হাত থেকে কেবল মেয়ের জেদের কারণেই রক্ষা পেয়েছেন তিনি।

ধর্মেন্দ্রর জায়গায় সেদিন কাজে যোগ দিয়েছিলেন তাঁর বন্ধু সন্দীপ পান্ডে। বিকেলে গোডাউনের ছাদ ধসে পড়লে গুরুতর আহত অবস্থায় সন্দীপকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন বন্ধুকে দেখতে গিয়ে নিজের অবধারিত মৃত্যুর সম্ভাবনার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন ধর্মেন্দ্র। কাজ না যাওয়ার সিদ্ধান্তকে মেয়ের আশীর্বাদ হিসেবে দেখছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *