বীরভূমের ভাগ্য খুলতে চলেছে, সাঁইথিয়ায় আসছে অত্যাধুনিক ডিফেন্স হাব!

রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বীরভূমের সাঁইথিয়া ব্লকে একটি অত্যাধুনিক ‘ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব’ বা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের ঘোষণা করা হয়েছে। সরকারিভাবে এই প্রকল্পের নির্দিষ্ট স্থান ঘোষণা করা না হলেও, প্রশাসনিক স্তরে জোর জল্পনা চলছে যে সাঁইথিয়ার দীর্ঘদিনের বন্ধ আমোদপুর চিনি কলের অব্যবহৃত জমিতেই এই কারখানাটি গড়ে তোলা হতে পারে।

এই প্রকল্পের ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে শিল্পায়নের নতুন পথ উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা জমিতে শিল্প কারখানা গড়ে উঠলে এই অঞ্চলে কর্মসংস্থানের বড় সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এবারের বাজেটে এই প্রকল্পের ঘোষণা বীরভূমের শিল্প মানচিত্রে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *