রায়গঞ্জে নাবালিকাকে অপহরণ করে দিল্লিতে পাচারের অভিযোগ, গ্রেপ্তার যুবক

রায়গঞ্জে নাবালিকাকে অপহরণ করে দিল্লিতে পাচারের অভিযোগ, গ্রেপ্তার যুবক

রায়গঞ্জ শহর থেকে এক নাবালিকাকে অপহরণ করে দিল্লিতে পাচারের অভিযোগে দেবজিৎ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ নভেম্বর রাতে ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘ সময় খোঁজ না মেলায় নিখোঁজ নাবালিকার দিদা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, দেবজিৎ এবং আরও তিনজন মিলে ষড়যন্ত্র করে নাবালিকাকে অপহরণ করে দিল্লিতে পাচার করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে পুলিশ দেবজিৎকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সরকারি আইনজীবী অতনু দাস জানিয়েছেন, এখনও পর্যন্ত অপহৃত নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। নাবালিকাকে উদ্ধার করতে পুলিশ সবরকম চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *