কে আসল দেশবিরোধী? মোদীর মন্তব্যে তোলপাড়, চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল! – বর্তমান বাংলা
November 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যের প্রেক্ষিতে তাকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল দাবি করেন, এই বিতর্কের মাধ্যমেই স্পষ্ট হবে দেশের প্রকৃত শত্রু কারা। প্রধানমন্ত্রীর দাবি, কিছু ব্যক্তি সাংবিধানিক কাঠামোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। রাহুল গান্ধীর এ চ্যালেঞ্জকে ঘিরে কংগ্রেস নেতাদের সরব হওয়ার পাশাপাশি দিল্লির রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।