দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা! সপ্তাহান্তে কি ভিজবে কলকাতা?

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ৩ জুলাই নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়াসহ বর্ধমানের জেলাগুলিতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও হুগলিতে ভারী বৃষ্টির পাশাপাশি সপ্তাহান্তে কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায় বর্ষণের পরিমাণ বাড়বে। বিশেষ করে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *