২০২৮ সালে নিষিদ্ধ পেট্রোল বাইক! ইভি কিনলে পাচ্ছেন ৩০ হাজার টাকা ছাড়!

দিল্লিকে দূষণমুক্ত করতে বড় পদক্ষেপ নিল রেখা গুপ্তর সরকার। সোমবার মন্ত্রিসভায় পাস হওয়া ‘দিল্লি ইভি পলিসি ২০২৬’ অনুযায়ী, ২০২৮ সালের এপ্রিল মাস থেকে রাজধানী দিল্লিতে নতুন কোনো পেট্রোল বা সিএনজি চালিত দু’চাকার গাড়ির রেজিস্ট্রেশন আর করা হবে না। অর্থাৎ, ২০২৮ সাল থেকে দিল্লিতে শুধুমাত্র ইলেকট্রিক টু-হুইলারই নতুন করে কেনা ও রাস্তায় নামানো যাবে। তবে বর্তমানে যাদের কাছে পেট্রোল বা সিএনজি চালিত বাইক বা স্কুটি রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

এই নীতি বাস্তবায়নে সরকার ৭,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে এবং পরিকাঠামোসহ মোট প্রকল্পের আর্থিক সুবিধা ১৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সাধারণ মানুষকে ইভি কেনায় উৎসাহিত করতে প্রথম বছর সর্বোচ্চ ৩০,০০০ টাকা ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে, যা পরবর্তী দুই বছরে ধাপে ধাপে কমে ১০,০০০ টাকায় দাঁড়াবে। এছাড়া পুরনো বিএস৪ (BS4) বা তার আগের মডেলের পেট্রোল বাইক বাতিল করে ইভি কিনলে গ্রাহক অতিরিক্ত ১০,০০০ টাকা স্ক্র্যাপেজ বোনাস পাবেন। চার্জিংয়ের সমস্যা দূর করতে দিল্লি জুড়ে ৩০,০০০টি নতুন চার্জিং পয়েন্ট তৈরির পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এই নীতি ২০৩০ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *