রামনবমীর অশান্তি: এনআইএ জালে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামী!

রামনবমীর অশান্তির ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। মঙ্গলবার সকালে রিষড়ায় তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিয়ে তাঁর স্বামী তথা রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলিকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় যে ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই মামলার তদন্ত সূত্রেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকাটি ঘিরে ফেলে এনআইএ-র প্রতিনিধি দল। এরপর দীর্ঘ সময় ধরে বাড়িটিতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয়। ঘণ্টাখানেকের অভিযানের পর শাকির আলিকে আটক করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাড়ির সামনে ভিড় জমালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকাটি নিয়ন্ত্রণে রাখে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে রামনবমীর ওই অশান্তির ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে ন্যস্ত ছিল। দীর্ঘ সময় নজর রাখার পর এই গ্রেপ্তারির ঘটনা ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *