শিক্ষকদের সরকারি মর্যাদা কি মিলবে এবার?
July 1, 2026
রাজ্যের সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রাজ্যের এই শিক্ষকদের ‘সরকারি কর্মচারী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এই বিষয়ে ক্যাবিনেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তিনি জানান।
শমীক ভট্টাচার্য আরও বলেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে শিক্ষকদের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত হবে। অন্যান্য রাজ্যের শিক্ষকদের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের শিক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য মর্যাদা ও অধিকার পান, সরকার সেই বিষয়ে কাজ করবে। রাজ্য বিজেপির সভাপতির এই মন্তব্যের পর রাজ্যের শিক্ষা মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।