মধ্য কলকাতায় ফের ১৬৩ ধারা, জনসমাগমে কড়া নিষেধাজ্ঞা!
July 1, 2026
কলকাতা: বিক্ষোভ ও সম্ভাব্য অশান্তি এড়াতে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৬৩ ধারা কার্যকর করার ঘোষণা করল কলকাতা পুলিশ। আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার জারি করা নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, নির্দিষ্ট ওই এলাকাগুলিতে একসঙ্গে পাঁচ বা তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না। পাশাপাশি, এই সময়ের মধ্যে কোনো ধরনের মিছিল, সভা, মিটিং, ধর্না বা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রাখা এবং যান চলাচল সচল রাখতেই এই নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।