২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে বড় অনিশ্চয়তা, চিন্তায় তৃণমূল!

কলকাতায় ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত জারি ১৬৩ ধারা, ধর্মতলায় অনিশ্চিত ২১ জুলাইয়ের সমাবেশ

কলকাতা: আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ধর্মতলা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা জারি করল কলকাতা পুলিশ। নগরপাল অজয় নন্দার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় আগামী ৬০ দিন পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সভা, ধরনা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি রোধ এবং জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দীর্ঘদিনের প্রথা ভেঙে ধর্মতলায় তৃণমূলের এবারের ২১ জুলাইয়ের সমাবেশ কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের আবহে দলটির একাধিক শিবির ধর্মতলায় সভার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। তবে পুলিশের স্পষ্ট বার্তা, ১৬৩ ধারা কার্যকর থাকায় সেখানে কোনো রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়ার সুযোগ নেই। বেন্টিঙ্ক স্ট্রিটকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখলেও ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে সমাবেশ করতে হলে তৃণমূল নেতৃত্বকে বিকল্প কোনো স্থানের জন্য নতুন করে পুলিশের কাছে আবেদন করতে হবে। পুলিশের এই কড়া নির্দেশিকার পর তৃণমূল তাদের সমাবেশের স্থান পরিবর্তন করে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *